স্বাগতম আফাজ উদ্দিন কৃষি প্রশিক্ষণায়তন ও কলেজ

অধ্যক্ষর বাণী

আফাজ উদ্দিন কৃষি প্রশিক্ষণায়ন ও কলেজ একটি আধুনিক ও মানসম্মত কৃষি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দক্ষ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন কৃষিবিদ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাব অনুযায়ী, বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের (শস্য, বনায়ন ও মৎস্য) অবদান ১১ শতাংশের বেশি। দেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মেটানোসহ সার্বিক উন্নয়নে ডিপ্লোমা কৃষি শিক্ষার গুরুত্ব অপরিসীম। টেকসই কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিস্তারে দক্ষ জনবল তৈরির জন্য এই প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান নয়, বরং ব্যবহারিক দক্ষতা, গবেষণামুখী চিন্তাভাবনা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুললেই তারা ভবিষ্যতে একজন আদর্শ নাগরিক ও সফল ডিপ্লোমা কৃষিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের কলেজে আধুনিক পাঠদান পদ্ধতি, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং সহায়ক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

আফাজ উদ্দিন কৃষি প্রশিক্ষণায়ন ও কলেজের সার্বিক অগ্রযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা আমাদের অনুপ্রেরণার প্রধান উৎস। আশা করি, এই প্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সকলের সার্বিক সাফল্য কামনা করছি।

কৃষিবিদ সুদর্শন তালুকদার
অধ্যক্ষ
আফাজ উদ্দিন কৃষি প্রশিক্ষণায়ন ও কলেজ

© আফাজ উদ্দিন কৃষি প্রশিক্ষণায়ন ও কলেজ সংরক্ষিত ২০২৬

কারিগরি সহায়তা: আসিফ ইকবাল